জয়পুরহাট
জয়পুরহাটে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময় সভা
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জয়পুরহাটে ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় আধুনিক মৎস্য চাষ ও রোগ বালাই দমনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। জেলার প্রান্তিক মৎস্য চাষী ও খামারিদের টেকসই উৎপাদনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত
‘আদিবাসী ধাত্রীদের সম্মান জানানো এবং জীবন ও সুস্থতা রক্ষা করা’ স্লোগানে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জয়পুরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ১১ দলীয় ঐক্য। মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
জয়পুরহাটে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
জয়পুরহাটে স্মার্টফোন কেনার কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে ২০ বছর বয়সী তরুণ নাইম ইসলাম ইয়ামিনকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন, তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
জয়পুরহাটে শুরু হলো বৃক্ষমেলা, চলবে ২৭ জুলাই পর্যন্ত
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এই মেলা।
'মুজিব সংবিধানের পাহাদার না হয়ে জনগণের সংবিধানের পাহাদার হোন'
জয়পুরহাটে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শেষে এক বিশাল সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সরকারকে মুজিব সংবিধানের পরিবর্তে জনগণের আকাঙ্ক্ষার নতুন সংবিধানের পাহাদার হওয়ার জোর আহ্বান জানিয়েছেন।